চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা

চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জরিনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।